সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
শ্রীমঙ্গলে গার্ড অব অনারের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রের পক্ষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন মরহুমের কফিনে গার্ড অব অনার প্রদান করেন।
এর আগে বাদ জুহর শ্রীমঙ্গল পৌরসভার কালিঘাট রোডস্থ বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে কালিঘাট রোডস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের বড় ছেলে, মৌলভীবাজার সদর হাসপাতালের অফিস সহকারী মোশাররফ হোসেন খালেদ জানান, তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক শনিবার রাত ৯টায় মৌলভীবাজারের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক কে রাষ্ট্রীয় মর্যাদায় দেওয়া হচ্ছে
শ্রীমঙ্গলে টানা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা
সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। রোববার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘‘রোববার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগের দিন শনিবার তাপমাত্রা নেমে এসেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে।
তিনি আরও জানান, আগামী কয়েক দিন শ্রীমঙ্গলের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। রাতের বেলা শীতের তীব্রতা বেশি অনুভূত হলেও দিনের বেলায় রোদের কারণে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া শেষ রাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।’’
ছবির ক্যাপশন: ১ ও ২ শ্রীমঙ্গলে আজ সকালে কুয়াশা






