আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠন এর আয়োজনে হতদরিদ্র মানুষের মধ্যে পাকা ঘর নির্মাণ ও প্রবাসীদের বিশাল সংবর্ধনা।


দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠন এর আয়োজনে হতদরিদ্র মানুষের মধ্যে পাকা ঘর নির্মাণ ও প্রবাসীদের বিশাল সংবর্ধনা।
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠন এর আয়োজনে হতদরিদ্র মানুষের মধ্যে পাকা ঘর নির্মাণ ও প্রবাসীদের বিশাল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শহরের ওয়েস্টার্ন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার। দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠন, বাংলাদেশ এর সহ-সভাপতি শাহ আলম দিপু এর সভাপতিত্বে ও  সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মিয়া ও মিজানুর রহমান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী ও ৬নং একাটুনা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অদুদ আলম। সংবর্ধিত অতিথি হিসাবে ছিলেন-দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠন উপদেষ্টা মাওলানা আব্দুল মুহিত, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও লন্ডন প্রবাসী শিহাব আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী আতিক রহমান, বিশিষ্ট সমাজসেবক ও দুবাই প্রবাসী আব্দুল গাফফার, বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী রোজিনা আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী ফয়ছল মুরাদ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী ও সমাজসেবক নুরে আলম জিকু, বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী সোহেল বুরহান, বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী আতাউর রহমান প্রমুখ। দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের সভাপতি মোঃ খালেদ হোসাইন প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মুকিদ ও সাধারণ সম্পাদক এমদাদ রহমান তরফদার আমন্ত্রিত অথিতিবৃন্দসহ সকলকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জানান।