আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষ: অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষ: অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের পর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শিলা আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চকসূত্রাপুর এলাকায় হরিজন সম্প্রদায় ও কসাইপট্টি এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মাঠে নামে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের মাদক কারবার নিয়ে বিরোধের জেরে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় অন্তত চারটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ব্যবহারের তথ্যের ভিত্তিতে পুলিশ চকসূত্রাপুর এলাকার হযরত নামের এক ব্যক্তির বাড়িতে বিশেষ অভিযান চালায়। অভিযানে তার স্ত্রী শিলা আক্তারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে রামদা, চাপাতি, সামুরাই ও চাইনিজ কুড়ালসহ ৯টি বড় দেশীয় অস্ত্র, ১১টি বার্মিজ চাকু এবং ৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট (সিডিল) উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকা ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর জানান, মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই এলাকার মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার শিলা আক্তারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।