আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত




সৈয়দ ছায়েদ আহমেদ শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
থার্স্ট ফর নলেজ (টিএফকে) মৌলভীবাজার জেলার উদ্যোগে সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মামারবাড়ী রেস্টুরেন্টের হলরুমে এ আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থার্স্ট ফর নলেজ-এর প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী বকশী মামুনুর রহমান।

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডার মেম্বার বকশী আজমল হোসেন।

এছাড়াও বক্তব্য দেন টিএফকে এর সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাবিদুর রহমান, মাস্টার মোস্তাক আহমদ শাহীন, মাস্টার গোলাম মুর্শেদ, সমাজসেবক সাইফুল ইসলাম জুনেদ, আশিকুল ইসলাম কাশেম, হোসাইন আহমদ ও শাওন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বকশী মামুনুর রহমান বলেন, 'জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে থার্স্ট ফর নলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও শিক্ষা, গবেষণা ও মানবিক উন্নয়নে সংগঠনটি আরও সক্রিয় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।'
এ ছাড়া অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সামাজিক উন্নয়ন ও জ্ঞানচর্চায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।