আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

 (বগুড়া) প্রতিনিধিঃ  আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ,শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে মন্দির কমিটি নের্তৃবৃন্দের সাথে এক প্রস্তুতি সভা ও সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের পুর্বের কমিটি বিলপ্তি করে নতুন  কমিটি গঠন করা হয়েছে । (২৫ সেপ্টেম্বর,শুক্রবার) বিকেলে সান্তাহার রথবাড়ী রাধামাধব মন্দির প্রাঙ্গনে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা এ্যাডঃ রবীন্দ্র নাথ সাহা,বাদল মৈত্র,ডাঃ বিপুল সরকার,উদয় সরকার,ডাঃ ননী গোপাল বর্মন,কীর্তনিয়া শ্যামল পাল,প্রদীপ সরকার,নিতিশ পাল,মদন মোহন সরকার,রাজ কুমার সাহা মিন্টু,নিপেন সরকার,ভুষন সরকার, দীপিল গুপ্ত,উৎপল ঘোষ,হারান সরকার সহ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি,সম্পাদকবৃন্দ। সভায়  এবার উপজেলার ৬৯ টি পুজা মন্ডবে শারদীয় দুর্গা পুজা নিরাপত্তার সহিত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়,সে জন্য সকল মন্দির কমিটির নের্তৃবৃন্দদের সর্তকতা ও দায়িত্বশীল হতে পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নির্দ্দেশনা দেয়া হয়। পরে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বিলপ্তি করে  দীলিপ কুমার গুপ্তকে সভাপতি ও রাজ কুমার সাহা মিন্টু কে সাধারন সম্পাদক  করে ৫১ সদস্য বিশিষ্ঠ সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষনা করা হয়।