আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

বগুড়া সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

##

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ফোর এইচ ক্লাবের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ক্লাবের নিজস্ব মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় যে দুই দল অংশ গ্রহণ করেন বয়জন ক্লাব নওগাঁ বনাব তিন ভাই খেলা ঘর আদমদীঘি। খেলায় নির্ধারিত সময়ে ১/১ গোলে ড্র হয়। পরবর্তীতে ট্রাইবেকারে বয়জন ক্লাব নওগাঁ বিজয়ী হন। পুরষ্কার বিতরণ উপলক্ষে ফোর এইচ ক্লাবের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার ফোর এইচ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আখতারুজ্জান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল পারভেজ ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, ঢাকা উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফেরদৌস মাহমুদ, জাসাসের সাধারণ সম্পাদক কবির আহমেদ, ফোর এইচ ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম আইসি, পৌর যুবদলের দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদলের সিনিয়র সদস্য সিদ্দিকুর রহমান তুফান, আমিনুল ইসলাম কোহেল, ছাত্র দলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ী দলের মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।