আজ-  ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জুড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্বে অবহেলা-শিক্ষার্থীরা শিক্ষা সেবা থেকে বঞ্চিত «» কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলনগরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ «» শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, থানায় জিডি «» বিভিন্ন অনিয়মের দায়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের বিক্রেতাদের জরিমানা «» মৌলভীবাজারে ১ হাজার ১৮টি মণ্ডপে দুর্গাপপূজা, জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে এক ব্যক্তির মরদেহ উদ্ধার «» রাজনগরে অনলাইন জুয়া চক্রের ১ জন সদস্য গ্রেফতার «» তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরপুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন; বসতঘরে সংস্কার কাজে বাঁধায় দুভোর্গে পরিবার «» শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বিপন্ন সোনালী হনুমানের মৃত্যু

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার :  প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান ও অনন্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় উপপরিচালক এ কে এম সাইফুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে গুণী শিক্ষক নির্বাচনের অংশ হিসেবে সিলেট বিভাগের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে সর্বোচ্চ ৯২ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন লতিফা নিলুফার পাপড়ি।

দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও সৃজনশীল বিকাশে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁর এ অর্জন বলে সংশ্লিষ্টরা জানান।

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চাতেও রয়েছে তাঁর উজ্জ্বল পরিচিতি। তিনি কবি, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক। তাঁর একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। সমসাময়িক বিভিন্ন বিষয়ে সংবাদপত্রে নিয়মিত কলাম লেখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষা, সমাজ ও সাহিত্য নিয়ে তিনি লেখালেখি করেন।

লতিফা নিলুফার পাপড়ি বিশিষ্ট সাংবাদিক, লেখক ও ছড়াকার আবদুল হামিদ মাহবুবের সহধর্মিণী।

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর মৌলভীবাজারের শিক্ষক, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। বিশ্ব শিক্ষক দিবসের প্রাক্কালে তাঁর এ অর্জন জেলার প্রাথমিক শিক্ষা খাতের জন্যও গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।