আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

সকল অপরাধীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়াতে হবে- ওসি কামরুজ্জামান মিয়া

বগুড়) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দুগ্রাম দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ, অপহরণসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক উন্মুক্ত আলোচনা সভায় শিক্ষার্থীদের সকল অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহবান জানান আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া। রোববার কুন্দুগ্রাম দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে সকাল সাড়ে ১১ টায় আয়োজিত এ উন্মুক্ত আলোচনায় প্রধান আলোচক হিসেবে তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, মাদকের ভয়াবহতা, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং শৃঙ্খলাবোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। ওসি কামরুজ্জামান মিয়া আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ। তাই শিক্ষা জীবন থেকেই মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও এসব বিষয়ে সচেতন করতে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওসি কামরুজ্জামান মিয়া। পাশাপাশি সামাজিক অনাচার ও অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় আদমদীঘি থানার উপ পরিদর্শক, রাজনৈতিক নের্তৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।