আজ-  ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়ায় শ্বশুরকে মারধরের পর জামাইকে কুপিয়ে হত্যা «» মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় প্রধান আসামি নুরুলসহ ৪ জনের ফাঁসি, দুই আসামি পলাতক, খালাস-৫, «» বগুড়া আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন «» বগুড়া আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও এসিল্যান্ড অফিসের এক কর্মচারী «» শ্রীমঙ্গলে নাবালিকা কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ «» মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশার দখলে সিলেটের সড়ক মহাসড়ক «» ‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা «» বগুড়া আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ «» বিবাহ রেজিস্ট্রারদের অধিকার সংরক্ষণের দাবিতে «» দায়িত্বে অবহেলার অভিযোগ: মৌলভীবাজারের সিভিল সার্জনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ

জুড়ীতে অবৈধভাবে টিলাকাটা থামছে না- ঝুঁকিতে ঘড়বাড়ি

জালালুর রহমান, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে অবাধে টিলা কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, অপরিকল্পিতভাবে টিলা কাটার ফলে ওই গ্রামের ঝুঁকিপূর্ণ টিলার নিচে গড়ে ওঠা একাধিক বাড়িঘর ভারী বর্ষণ কিংবা ভূকম্পনে টিলা ধসে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের কঠোর নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও থামছে না এসব পাহাড় ও টিলা কাটা।

দক্ষিণ বড়ডহর গ্রামের কুতুব মিয়া, জমির মিয়া (পিকআপ ডাইভার), উভয় পিতা মৃত আজব মিয়া। জমির ডাইভার টিলা কেটে মাটি পরিবহন করে পুকুর ভরাট করে চলছে ভিটে নির্মানের উৎসব। একই গ্রামের মৃত আব্দুল গণি (বেলমনি)এর ছেলে তাজুল ডাইভার,

প্রতিদিন এসব এলাকার বিভিন্ন টিলা থেকে প্রতি পিকআপ মাটি ১৫০০ থেকে ১৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যে কোনো সময় টিলা ধসে পড়ে ধ্বংসের সম্মুখীন হতেপাড়ে।

এ ব্যাপারে জানতে চাইলে, পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মো: মাইদুল ইসলাম বলেন খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে জানতে চাইলে, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরী বলেন, তহশিলদার সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে তার কাজ থেকে সংবাদটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।