আজ-  ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়ায় শ্বশুরকে মারধরের পর জামাইকে কুপিয়ে হত্যা «» মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় প্রধান আসামি নুরুলসহ ৪ জনের ফাঁসি, দুই আসামি পলাতক, খালাস-৫, «» বগুড়া আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন «» বগুড়া আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও এসিল্যান্ড অফিসের এক কর্মচারী «» শ্রীমঙ্গলে নাবালিকা কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ «» মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশার দখলে সিলেটের সড়ক মহাসড়ক «» ‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা «» বগুড়া আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ «» বিবাহ রেজিস্ট্রারদের অধিকার সংরক্ষণের দাবিতে «» দায়িত্বে অবহেলার অভিযোগ: মৌলভীবাজারের সিভিল সার্জনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ

তালামীযে ইসলামিয়া আশিদ্রোন ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। 

বিশেষ প্রতিনিধিঃ 

‎

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়ন শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ঈসায়ী, শুক্রবার, খুশবাস হযরত শাহজালাল (রহঃ) লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা হলরুমে এ কাউন্সিল সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি শায়েল আহমদ। কাউন্সিলে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সহ সভাপতি মো. তোফাজ্জল হোসেন ইমন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সহ সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ জুনায়েদ আহমদ, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা সাধারণ সম্পাদক সামাউন আহমদ নোমান, শ্রীমঙ্গল উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক রাহাত খাঁন, প্রশিক্ষণ সম্পাদক মাহফুজ আহমদ, সদস্য ইমন আহমদ, আশিদ্রোন ইউনিয়ন শাখার সাবেক সভাপতি শামছুল হক, আব্দুল হামিদ, কারী আব্দুস সামাদ।

‎কাউন্সিলে মুসলিম উদ্দীন-কে সভাপতি, আফজল মিয়া-কে সাধারণ সম্পাদক ও মো. ইমাদ উদ্দীন-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ‎৫০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

‎

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি আখতার হোসেন রানা, সহ সাধারণ সম্পাদক ইমাদ আহমদ, রুহিন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. সালাহ উদ্দীন, মো. মেরাজ আহমদ, প্রচার সম্পাদক ফরহাদ আহমদ, সহ–প্রচার সম্পাদক আব্দুল মুহিত, মোর্শেদ আলম, বাতেন আশরাফ, অর্থ সম্পাদক মাহিদ উদ্দীন রাহি, অফিস সম্পাদক ইমরান আহমদ, সহ অফিস সম্পাদক মো. শাহ আলম, রুবেল আহমদ ফারুক, প্রশিক্ষণ সম্পাদক রেদোয়ান আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক সানি আহমদ, রফিকুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইবনে আব্দুল্লাহ, জাহান আহমদ, ফুরুক আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আল আমিন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক কালিম উল্লাহ শাহীন, তারেকুর রহমান আশিক, সদস্য- আরমান আহমদ, ইনজামাম উল হক, তারেক আহমদ, সোহান আহমদ, মুস্তাকিম আহমদ, রিয়াদ আহমদ, সামিউন আহমদ নোহান, ওলিউর রহমান রাজন, আব্দুল্লাহ আল মাসুম, মাসুম আহমদ, রায়হান আহমদ, হাসান মিয়া, সুজন আহমদ, কামরুল ইসলাম, নাসির উদ্দীন, সোয়েব আহমদ, সাকিব আহমদ, আলমগির হোসাইন, মান্না মিয়া, সোলোমান আহমদ, জিসান আহমদ, নাহিদ মিয়া, সফর আলী, রাজু আহমদ।