আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আগামীকাল শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী





সৈয়দ ছায়েদ আহমদ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেটের পরিধি ও সম্ভাবনা আরও এগিয়ে নিতে যাত্রা শুরু করতে যাচ্ছে ক্রিকেট একাডেমি শ্রীমঙ্গল। আগামী ৬ অক্টোবর মঙ্গলবার সকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একাডেমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আয়োজক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ৬ অক্টোবর সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১০টার দিকে শ্রীমঙ্গলে পৌঁছাবেন।

এরপর সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টার মধ্যে তিনি শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির উদ্বোধন করবেন।

একই সফরে তিনি খেলোয়াড়দের জন্য নবনির্মিত ড্রেসিংরুমের উদ্বোধন এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের সংস্কারকাজ পরিদর্শন করবেন। পরে শ্রীমঙ্গল উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থানগুলোও পরিদর্শনের কথা রয়েছে।

এ ছাড়া সফরসূচিতে দুপুরে শ্রীমঙ্গলে মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর বিকেলে মৌলভীবাজারের সম্মিলিত ক্রীড়া পরিষদ আয়োজিত Joint Sports Council, Moulvibazar-এ অংশ নেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর।

সফর শেষে সন্ধ্যায় আকাশপথে শ্রীমঙ্গল ত্যাগ করে রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

আয়োজকদের আশা, ক্রিকেট একাডেমির যাত্রার মধ্য দিয়ে শ্রীমঙ্গলের তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশের সুযোগ আরও বিস্তৃত হবে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।