আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জুড়ীতে অবৈধ করাতকলের দৌরাত্ম্য – নীরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

জালালুর রহমান, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চারটি করাতকল (স-মিল) পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে এসব করাতকলে বনাঞ্চলসহ বিভিন্ন স্থান থেকে কাগজপত্রবিহীন কাঠ সংগ্রহ করে দিন-রাত চেরাই করা হলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিটি করাতকলে বিদ্যুৎ সংযোগও রয়েছে।

জানা গেছে, জুড়ী রেঞ্জের আওতাধীন অবৈধভাবে পরিচালিত করাতকলগুলোর নাম হলো কালীবাড়ি রোডের চৌধুরী স-মিল, পশ্চিম ভবানীপুরের মামুনুর রশিদ সাজুর স-মিল, বাছিরপুরের হোসেন মিয়ার (ভাড়ায় চালিত) স-মিল, ভবানীগঞ্জ বাজার গুদাম রোডের শেখ এন.জি জারিনের স-মিল।

এসব করাতকলের প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকলেও নিয়মিতভাবে কাঠ চেরাইয়ের কার্যক্রম চলছে। বিভিন্ন স্থান থেকে কাঠ এনে দিন-রাত এসব স-মিলে চেরাই করা হচ্ছে। এতে বনজ সম্পদ রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ প্রশ্নের মুখে পড়ছে বলে মনে করছেন স্থানীয় পরিবেশসচেতন ব্যক্তিরা।

অবৈধভাবে পরিচালিত এসব করাতকলে বিদ্যুৎ সংযোগ রয়েছে। বন বিভাগের সংশ্লিষ্টদের নজরদারি ও সহযোগিতা ছাড়া এভাবে দীর্ঘদিন কার্যক্রম চালানো সম্ভব নয়।

এ বিষয়ে জানতে চাইলে, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরী বলেন, বন বিভাগকে বলেছি তারা ব্যবস্থা নিচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল সহকারী বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, যদি এইরকম থাকে যে কাগজপত্র নাই সেগুলো আমরা যাচাই করব কাগজপত্র না থাকলে আমরা ব্যবস্থা নেব। এবিষয়ে জানতে চাইলে জুড়ী ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমেদ বলেন, অবৈধ স-মিলগুলোর বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। স-মিলগুলো উচ্ছেদ করতে হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সময় দেওয়ার কথা জানিয়েছেন। সময় পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।