আজ-  ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

শ্রীমঙ্গলে ইয়াবা, বিদেশি মদ ও চাকুসহ আটক ৩




সৈয়দ ছায়েদ আহমদ
শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা, বিদেশি মদ, চায়নিজ চাকু ও নগদ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার বিভিন্ন স্থানে স্থানীয় থানা-পুলিশের সহযোগিতায় এসব অভিযান পরিচালনা করা হয়।

আটকৃতরা হলেন শাপলা বাগ এলাকার সুমি বেগম (২৬) ও পাখি আক্তার (২৪) এবং সবুজ বাগ এলাকার সুজিত চন্দ্র দাস (৩৪)


অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার শাপলা বাগ এলাকায় অভিযান চালিয়ে সাহেদা বেগমের ভাড়াটিয়া রিপন মিয়ার স্ত্রী সুমি বেগম ও মোঃ শরীফ হোসেনের স্ত্রী পাখি আক্তারসহ দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চায়নিজ চাকু, ৭০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।


এদিকে, শহরের সবুজবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ক্ষিরিশ চন্দ্র দাসের পুত্র সুজিত দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকেও বিদেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার সেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।