আজ-  ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক উচ্চশিক্ষিত যুবকের মর্মান্তিক মৃত্যু «» সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি «» সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন «» আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন

মৌলভীবাজারে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত।


মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসের কক্ষে এক প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে মোঃ জসিম উদ্দিন নামে এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া মোঃ জসিম উদ্দিন মৌলভীবাজার সদর উপজেলার মিঠারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হকের অফিসকক্ষে এ ঘটনা ঘটে। গত ৫ নভেম্বর-২০২৬ইং, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়, ওই সময় একই উপজেলার দামিয়া আব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া মোহাম্মদ শহীদুর রহমান সেখানে অবস্থান করছিলেন। এ সময় জসিম উদ্দিন তাঁর উদ্দেশে আপত্তিকর মন্তব্য করে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে আঘাতে ওই প্রধান শিক্ষক রক্তাক্ত হয়ে অফিসকক্ষের মেঝেতে পড়ে যান। অফিস আদেশে আরও বলা হয়, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক এবং সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত শিক্ষক মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় তাঁর কর্মকাণ্ডকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী মোঃ জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

ছবি সংযুক্ত।

া