রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাড্স এর ১৮৪তম নিয়মিত
সভা বৃহস্পতিবার রাতে নগরীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রো. রাসেল মিয়ার জন্মদিনও উদযাপন করা হয়।ক্লাব সভাপতি রো. মো: তাহিজুল ইসলাম রাজিব এর সভাপতিত্বে, ক্লাবের সহ- সম্পাদক রো. আহমেদ রোহেলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ এর ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সাবেক রো. অধ্যাপক এনামুল হক চৌধুরী সুহেল। আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক জেলা সচিব রো. পিপি মো: মিনহাজুল আবেদীন, রোটারী জেলা ৩২৮২ এর এডিআরআর রো. পিপি কৃপালী চৌধুরী রাহুল, রো. পরিমল পাল,, জেলা সচিব রো. পিপি রাসেল আহমেদ, জেলা সমন্বয়ক রো. পিপি মো. ফারহান আহমেদ সোয়েব, আরআর রো. পিপি শাহ আল আমিন, জেডআর আইপিপি রাসেল মিয়া, বিপ-ব কান্তি এবং বিভিন্ন ক্লাব সভাপতিদের মধ্যে রো. আল আমিন. রো. জুনেদ আহমেদ, রো. সারওয়ার রো. প্রভাকর ভট্রাচার্য। আরোও ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব গ্রীণ বাড্স এর সহ সভাপতি রো. লায়েক আহমেদ, সচিব রো. সুমন আহমেদ, রোটার্যাক্ট ক্লাব অব মদন মোহন ইউনিভার্সিটি কলেজ এর সচিব রো. হোসাইন আহমেদ, রো. মো: জাকির আহমেদ, রো. আমিনুল ইসলাম, রো. মিজানুর রাহমান, রো. মো: রাসেল মিয়া, রো. জাহিদুল ইসলাম,রো. মো: রেজাউল করীম, রো. বেলাল হোসাইন, রো. এরশাদ আহমেদ, রো. শাহজাহান ফেরদৌস, রো. জুবায়ের আহমেদ সহ বিভিন্ন ক্লাব থেকে আগত রোটার্যাক্টর ও অতিথিবৃন্দ।
এ সময় আইপিপি রো. রাসেল মিয়া (জেডআর) এর শুভ জন্মদিন উদযাপন করার পাশাপাশি ক্লাব মেম্বারদের মধ্যে ডিস্ট্রিক ডিরেক্টরি (২০১৮-২০১৯) বিতরণ করা হয়। রোটার্যাক্ট ক্লাব অব
মৌলভীবাজার সরকারি কলেজ এর সভাপতি রো. রাসেল আহমেদের সদ্য প্রয়াত বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সম্পন্ন করার মাধ্যমে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাড্স এর ১৮৪তম নিয়মিত সভা
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ৮, ২০১৮, ৫:৩৫ অপরাহ্ণ • ১ বার পঠিত






