জালালুর রহমান, জুড়ী (মৌলভীবাজার)ঃআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামীলীগ দলীয় একক প্রার্থী হুইপ শাহাব উদ্দিন এমপির গত ৫ বছরে বদলে গেছে পেশা, বেড়েছে নগদ টাকা এবং নিজের ও স্ত্রীর ব্যাংক ব্যালেন্স। গত ২৮ অক্টোবর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্রের সাথে জমা দেয়া হলফনামা ও নবম দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বানের হলফনামা অনুযায়ী হুইপ শাহাব উদ্দিনের পেশা ব্যবসা। শিক্ষাগত যোগ্যতা বিএ পাশ। অতীত ও বর্তমানে তার নামে নেই কোনো মামলা, দেনা বা ঋন। দশম সংসদ নির্বাচনের আগে পেশা ছিলো কৃষি। আয়ের উৎস কৃষি খাতের আয় ৩৬ হাজার টাকা।
ব্যাংকে গচ্ছিত ১ লাখ ৮৮ হাজার ৬৮৪ টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় পেশা ব্যবসা উল্লেখ করলেও এ খাতে তার নেই কোনো আয়। কৃষি খাতের আয় ৫০ হাজার টাকা, ব্যাংকে গচ্ছিত ২২ লাখ ৭১ হাজার ৯০০ টাকা, স্ত্রীর ব্যাংক ব্যালেন্স ৯৯ হাজার ৬০০ টাকা। ১০ বছর আগে নবম সংসদ নির্বাচনে আগে হুইপ শাহাব উদ্দিন এমপির কৃষি খাতের আয় ছিলো ১৮ হাজার টাকা, হাতে নগদ ১৫ হাজার টাকা, স্ত্রীর ব্যাংক হিসাব ছিলো শূণ্য। স্থাবর সম্পত্তির মধ্যে বর্তমানে আছে পৈত্রিক ও ক্রয় সূত্রে ১ লাখ টাকার ১২ বিঘা কৃষি জমি, ঢাকার উত্তরায় ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা মূল্যের প্লট, ৭৪ লাখ টাকার টয়োটা ল্যান্ড ক্রোজার জীপ গাড়ি।
তার (প্রার্থী) উপর নির্ভরশীলদের আয় ৫ লাখ টাকা। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে তার দেয়া প্রতিশ্রুতির মধ্যে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজ, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতিকরণ ও ১২০ কি.মিটার গ্রামীণ রাস্তা পাকাকরণের কাজ সম্পূর্ণ বাস্তবায়ন এবং কুলাউড়া-শাহবাজপুর রেল লাইন পুণঃনির্মাণ কাজ চলমান ও নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে প্রায় ৯৭% বিদ্যুতায়নের কাজ সমাপ্ত করেছেন বলে হলফনামায় উল্লেখ করেন।
মৌলভীবাজার-১ আসন হুইপ শাহাব উদ্দিনের বদলে গেছে পেশা, বেড়েছে নগদ টাকা ও ব্যাংক ব্যালেন্স
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ৯, ২০১৮, ১১:৫৩ পূর্বাহ্ণ • ১ বার পঠিত






