আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার সরকারি কলেজে “মানবতার দেয়াল”

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার সরকারি কলেজে মানবতার দেয়াল স্থাপন করেছেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাকের আহমদ অপু। তিনি
বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।রবিবার দুপুরে কলেজের গেইটের দেয়ালে এই মানবতার দেয়াল উদ্বোধন
করেন কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ সাইফুদ্দিন আহমদ,
কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রিশিকেশ ধর, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ দেব, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জিয়াউর রহমান। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় জাকের আহমদ অপু বলেন, মানবতাই সর্বশেষ্ট ধর্ম। সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মৌলভীবাজার সরকারি কলেজে মানবতার দেয়াল স্থাপনের উদ্যোগ নিয়েছি। দেয়ালে রাখা কাপড় অসহায় শীতার্ত মানুষের কষ্ট লাগব করতে সাহায্য করবে। তিনি সবাইকে মানবতার সেবায় এগিয়ে আসার অনুরোধ জানান