আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত। রোববার সন্ধায় ২২ নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিমের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তারা বলেন,‘ বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী উন্নয়ন জননী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা তুলে দাঁিড়য়েছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। তাই ৩০ ডিসেম্ভর জাতীয় নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থী ড. একে এম আবদুল মোমেনকে নৌকা মার্কায় বিজয়ী করে এদেশের উন্নয়নধারা অব্যাহত রাখতে হবে।
এ লক্ষ্যে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে-কোন অপশক্তি
যেন এই নির্বাচনকে বানচাল করতে না পারে। নির্বাচনের সুষ্ঠ
পরিবেশ বজায় রাখতে ২২ নং ওয়ার্ড ছাত্রলীগ অগ্রনী ভূমিকা
পালন করবে।’২২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগনেতা কাজী জুবায়ের আহমদের পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সিনিয়র সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাবেক
সহ-সভাপতি কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ও বক্তব্য রাখেন-মহানগর যুবলীগের সদস্য মিনহাজ চৌধুরী লিটন, ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাহিদ খান, মহানগর ছাত্রলীগনেতা হুমায়ুন রশীদ সুমন, মহানগর ছাত্রলীগনেতা সুলতান শাহাজাহান তুহিন, ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি এরশাদ মিয়া, ছাত্রলীগনেতা রায়হান আহমদ, তারেক আহমদ, রুহুল আহমদ, লিটন আহমদ, ফাহিম আহমদ, ইয়াছিন আহমদ।
উপস্থিত ছিলেন-জেলা যুবলীগনেতা জাফরান জামিল, কবির চৌধুরী রাসেল, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জাহির উদ্দিন, যুগ্ম সম্পাদক মিতুল আহমদ, মহানগর স্বেচ্ছাসেবলীগনেতা সৈয়দ নিয়াজ আহমদ, সিদ্দিকুর রহমান, মিন্নত আলী, আলেক
আহমদ, ২৪ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ২২নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সুমন আহমদ, স্বেচ্ছাসেবকলীগনেতা সাহেদ আহমদ পলাশ, সাহেদ আহমদ, সুলতান আহমদ, সরওয়ার আহমদ, শাহিন আহমদ, মহানগর ছাত্রলীগনেতা সানি খান, ফাহিম আহমদ প্রমূখ
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ৯, ২০১৮, ৫:১২ অপরাহ্ণ • ০ বার পঠিত






