আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার «» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের

জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের আড়াই ঘন্টাপর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

আলী হোসেন রাজন. মৌলভীবাজার ।

মৌলভীবাজারের ভাটেরা রেল স্টেশনের কাছাকাছি ১৩ নং আপ জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের আড়াই ঘন্টাপর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলওয়ে স্টেশনের কাছে সিলেটগামী ১৩নং আপ জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের ১টি বগি’র চারটি চাকা লাইনচ্যুত হলে সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ থাকার আড়াই ঘন্টাপর ট্রেন চলাচল স্বাভাবিক। উধ্বর্তন উপসহকারী প্রকৌশলী(পথ) এরফানুল হক জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটেরা ও মাইজগাঁও রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী হোসেন পুর এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ একপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার আড়াই ঘন্টাপর সকাল ১১টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান। দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটে আটকা পড়েছিল। দুর্ঘটনার পরপরই কুলাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজ শুরু করে ট্রেন চলাচল স্বাভাবিক করে।