আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

কমলগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জ ১২ই রবিউল আউয়াল পবিত্র জশ্নে জুলুছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) উপলক্ষে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ ডিসেম্বর) বিকাল ৪টায় শমশেরনগর বাজারে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, শমশেরনগর ইউনিয়ন শাখার উদ্যোগে গাউছিয়া তাহেরিয়া মফিজিয়া সুন্নী জামে মসজিদ থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়। মৌলভীবাজার জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সহ সভাপতি মাও: আব্দুল মুহিত হাসানী, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: দুরুদ আলী, শমশেরনগর ইউনিয়ন শাখার আহবায়ক মোশাহীদ আলী ও যুগ্ম আহবায়ক শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবুলের নেতৃত্বে শোভাযাত্রাটি শমশেরনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাউছিয়া তাহেরিয়া মফিজিয়া সুন্নী জামে মসজিদে গিয়ে শেষ হয়।


এদিকে পবিত্র জশ্নে জুলুছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মিলাতুন্নবী বাস্তবায়ন কমিটির আয়োজনে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (স.) এর জন্মদিন উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র জশ্নে জুলুছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও তালামীযে আল ইসলাহ শমশেরনগর ইউনিয়ন শাখার উদ্যোগে মিলাতুন্নবী বাস্তবায়ন কমিটির আয়োজনে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (স.) এর জন্মদিন উদযাপন উপলক্ষে শনিবার বিকেলে শমশেরনগর বাজারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়া কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী নানা অনুষ্ঠান, জশনে জুলুছে ও আলোচনা সভা, মিলাদ মাফিলের মধ্যদিয়ে দিনটি পালিত হয়।