মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে মেধাবী ক্রিকেটার বাচাইয়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী ক্রিকেট প্রতিভা অন্মেশন ক্রিকেট ট্যালেন্ট হ্যান্ট এর সমাপনী ও সনদ বিতরনী অনুষ্টান ১৪ই জানুয়ারী রবিবার বিকেল ৫.০০ টায় স্থানীয় ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়,এসোসিয়েশন সভাপতি এডভোকেট সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদের পরিচালনায়,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিশেষ অতিথি ছিলেন হাসান আহমেদ জাবেদ সাধারন সম্পাদক জেলা ক্রিকেটার ওয়েলফেয়ার এসোসিয়েশন ও সদস্য জেলা পরিষদ মৌলভীবাজার ,আবু মিয়া চৌধুরী,,প্রধান শিক্ষক নুরুল ইসলাম চেীধুরী ,আবুল হোসেন চৌধুরী , হাজী ইলিয়াছ মিয়া,খালিছুর রহমান,গাজী আবেদ,এসোসিয়েশনের নির্বাহী সভাপতি শাহ গোলজার আহমেদ, সহ সভাপতি আরমান চৌধুরী ,রিয়াজুল ইসলাম জাবেদ,সাংগঠনিক সম্পাদক শাহজান চৌধুরী,সৈয়দ সামছুল,জালাল আহমেদ,সালেহ আহমেদ লিমন,ফয়েজ উদ্দিন সামছু,ফরহাদ চৌঃ, অপু আহমেদ, মমসাদ মিয়া, শাহ মাহবুব প্রমূখ। কোরআন তেলাওয়াত করেন হাফিজ জুবায়ের আহমদে।
মৌলভীবাজার সদর উপজেলা ও নবীগঞ্জ উপজেলার প্রায় ৫০ জন মেধাবী ক্রিকেটার দের নিয়ে সপ্তাহ ব্যাপি প্রশিক্ষন করানো হয়।প্রশিক্ষন দেন বাংলাদেশ ক্রিকেট র্বোডের জেলা ক্রিকেট দলের কোচ ও স্থানীয় কোচরা। তাদের কে সনদ প্রদান করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ।
গোরারাই,সপ্তাহব্যাপী ক্রিকেট ট্যালেন্ট হ্যান্টের সমাপনী।
Catagory : মৌলভীবাজার | তারিখ : জানুয়ারি, ১৪, ২০১৮, ৭:৪৮ অপরাহ্ণ • ১ বার পঠিত






