
আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি রবিবার দুপুরে উপজেলার আলীনগর চা বাগানের গানঘরে জাতীয় সংগীত ও শান্তি পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান এম. শাহ আলম, আন্তর্জাতিক শ্রম সংস্থা ইনজিজিনাস এন্ড ট্রাইবাল পিপলস প্রজেক্ট এর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর আলেক্সসিউস চিছাম।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে এবং সজল কৈরী ও মীনা রবিদাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সম্পাদকী রিপোর্ট পেশ করেন রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী।






