আজ-  ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» এলাকাবাসী ও এই ওয়ার্ডের মেম্বারসহ ২ বছর যাবৎ চেষ্টা করেও «» নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন «» কমলগঞ্জে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীকাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না «» জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার -অপরাধের ঝুঁকিতে মৌলভীবাজার শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব ১)  «» নওগাঁ জেলার মান্দা উপজেলায় চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক : শোকে স্তব্ধ তিন গ্রাম «» আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন «» অবিলম্বে দেউন্ডি টি কোম্পানীর ৪ টি চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ «» বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি চা-শ্রমিক সংঘের «» UNESCO-Led Youth Research Warns of Growing Climate Pressures on Indigenous Communities «» শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে পৌর এলাকার অর্ধশতাধিক ঘর আংশিক বিধ্বস্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

কালবৈশাখি ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ৫৩ টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। শুক্রবার ভোররাতে কালবৈশাখি ঝড়ে পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ চার গ্রামে বাড়িঘরের ক্ষতি সাধন হয়।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ জানান, আকস্মিক কালবৈশাখি ঝড়ে পৌরসভার বড়গাছ, শ্রীনাথপুর, নছরতপুর, কুমড়াকাপন গ্রামের ৫৩টি ঘরের টিনের চালা সহ আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ঝড়ে কুমড়াকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের উপরের চালা উড়ে যায়। এছাড়া পৌর এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও আংশিক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কিছু গাছ গাছালি উপড়ে পড়েছে। কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পৌর মেয়রের কাছ থেকে কালবৈশাখি ঝড়ে ক্ষয়ক্ষতির সংবাদ পেয়েছি। তবে লিখিতভাবে তালিকা প্রদান করা হলে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হবে।