আজ-  ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» শোষণ-বঞ্চণার বিরুদ্ধে সংগ্রাম তীব্রতর করার প্রত্যয়ে জুড়ীতে ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন‘৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন’ «» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার: এক যুবক  গ্রেপ্তার  «» বগুড়া আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় শ্রমিক দিবস পালন «» মন্ত্রী ও সচিবদের সাথে বারবার ধর্ণা দিয়েছিলাম। বর্তমান সরকারের আমলে আমরা বৈষম্যের অবসান চাই। আমরা চা শ্রমিকদের ভূমি থেকে উচ্ছেদ আইনের সংশোধন চাই। «» শিকাগোতে ১৮৮৬ খ্রিস্টাব্দে ১০-১৫জনের আত্মত্যাগে আন্তর্জাতিক শ্রমিক «» সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি: হলফনামায় প্রদত্ত তথ্য বিশ্লেষণ টিআইবির «» মৌলভীবাজারে র‌্যাব-৯ এর অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কমলগঞ্জে শৈব যোগী সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে শৈব যোগী সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “যোগী সভা” ও “যোগী সঞ্জীবন” নির্ধারণ অনুষ্ঠিত হয়। শৈব যোগী সংঘের আয়োজনে শুক্রবার (১ জুন) সকাল ১১ টায় আলীনগর ইউনিয়নের যোগীবিল রাখলথলী প্রাঙ্গনে শৈব যোগী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শ্রীনিবাস দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভানুগাছ দেবনাথ সমিতির সভাপতি প্রমোদ চন্দ্র দেবনাথ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ভানুগাছ দেবনাথ সমিতির উপদেষ্টা শিক্ষাবিদ মহেন্দ্র চন্দ্র দেবনাথ। যোগিনী রুমা রানী দেবীর প্রাণবন্ত উপস্থাপনায় অতিথি হিসাবে আলোচনা করেন কমলগঞ্জ থানার এসআই কৃষ্ণমোহন দেবনাথ, ভানুগাছ দেবনাথ সমিতির সাধারন সম্পাদক কালীপদ দেবনাথ, নিখিল চন্দ্র দেবনাথ বাবুল, অনন্ত দেবনাথ, চিত্ত রঞ্জন দেবনাথ, ইউপি সদস্য সুকুমার দেবনাথ, ক্ষিরোদ চন্দ্র দেবনাথ, ননী গোপাল দেবনাথ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, রসময় দেবনাথ, অনিল চন্দ্র দেবনাথ, নিখিল চন্দ্র দেবনাথ, শৈলেন্দ্র দেবনাথ, আনন্দ মোহন দেবনাথ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যোগী নিরোদ রঞ্জন দেবনাথ, রবীন্দ্র দেবনাথ, যোগিনী সুমিতা রানী দেবী, মনিকা রানী দেবী, পিংকু দেবনাথ, পাপ্পু দেবনাথ, বিকাশ দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, শৈব যোগী সংঘ একটি আধ্যাত্মিক সংগঠন। দেশ, জাতি ও সমাজের কল্যাণে এই সংগঠন সর্বদা নিয়োজিত। বৈদিক সংস্কৃতির জাগরণের জন্য বৈদিক শিক্ষার প্রচার ও প্রসার এবং শৈব যোগী সংস্কৃতি প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে শুরুতে পূজা ও সমবেত প্রার্থনা, ভজন সঙ্গীত, যোগ বিষয়ক জ্ঞান সভা, নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে “শৈব যোগী সংঘ” এর ২১ জন সদস্য “শৈব মাধুর্য” কোর্স এবং বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড কর্তৃক হতে পান্ডিত্য অর্জন করায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।