আজ-  ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে কমলগঞ্জে আগামীকাল বুধবার দোয়া মাহফিল «» নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চান আহমেদ সাদিক «» মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার «» রাতে শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌর প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি «» শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার «» বগুড়া আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ «» বগুড়া সান্তাহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত «» রাজনগর উপজেলার মুন্সীবাজার জনতা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত «» চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক। পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন।

কুলাউড়ায় শিক্ষার্থীকে অপহরন করার প্রতিবাদে মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া পৌর শহরের জয়পাশা গ্রামের ৯ম শ্রেণির শিক্ষার্থী কাকলি রাণী মল্লিককে গত ৩১ মে রোজ বৃহ:স্পতিবার সন্ধ্যায় জোরপূর্বক ভাবে অপহরণ করার প্রতিবাদে দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে গতকাল ১০ জুন সকাল ১১ টায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে কুলাউড়াস্থ ষ্টেশন চৌমুহনীতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা পূজা উদযাপন ঐক্য পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের পরিচালনায় মাবনবন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা পূজা উদযাপন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হিরন ময় দেব, নির্মল কান্তি দেব, কুলাউড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্জন কান্তি ভট্রাচার্য্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েল, কুলাউড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু গৌরা দে, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেদ বখস, মানবাধিকার কর্মী সুজিৎ দে, কবি নজরুল বিশ^ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়াম্যান ডা. বিজন ভূমান দাস, পরিবহন শ্রমিক ইউনিয়ন (১২২৩) সাধারন সম্পাদক রাজু আলী রাজুম, প্রথম আলোর প্রতিনিধি কল্যাণ প্রসম চম্পু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- কুলাউড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা ।