আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ


 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ ও তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ
 
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি (Syed Sayed Ahmed)
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও বার্ষিক পুরস্কার বিতরণ ২০২২ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া (মধু)। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গল এর সভাপতি আলী আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক ফয়েজ শাহ জিলানী, সহকারী শিক্ষক মাহতাব আলম তানভীর, মোঃ আফসার মিয়া, নাহিদ রাজুন, বিষ্ণু মালাকার, শর্মী রানী ঘোষ, জয়া রবি দাস, ফেরদৌসি করিম, মাহমুদা আক্তার, নিপা আক্তার, তাসলিমা আক্তার চৈতী, মুক্তি কানু। অনুষ্ঠানে তৃতীয় সেমিস্টার পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ প্লে-দশম শ্রেণিতে উত্তীণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার সামগ্রী তুলে দেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া (মধু)। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করায় শ্রীমঙ্গল পৌর মেয়র-কে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ ও স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। ফলাফল প্রকাশ ও বর্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেড় শতাধিক ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০১৭ সালে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রতিষ্ঠালাভ করে ২০২২ খ্রিস্টাব্দ পর্যন্ত পিইসি, জেএসসসি, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫, ট্যালেন্টপুল বৃত্তি, সাধারণ বৃত্তিসহ সকল বোর্ড পরীক্ষায় শতভাগ পাশের গৌরব অর্জন করে উপজেলায় সেরা পাঠদানের স্বীকৃতি লাভ করেছে। তৃতীয় সেমিস্টার ফলাফল প্রকাশ এর মধ্যদিয়ে ২০২২ শিক্ষাবর্ষ সমাপ্ত হয়ে ২০২৩ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণিতে পুরোদমে ভর্তি চলছে। ১ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ নতুন বছরের সকল শিক্ষার্থীর হাতে সরকার কর্তৃক বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেয়া হবে এবং ৮ জানুয়ারি থেকে পুরোদমে নতুন শিক্ষাবর্ষের সকল শ্রেণির ক্লাস শুরু হবে।