কে এম সাইদুল ইসলাম মৌলভীবাজার মৌলভীবাজার মাতারকাপন এলাকার বাসতলায় দু-পক্ষের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে অন্য এক প্রবাসীর মূল্যবান অনেক গাছ কেটে ফেলছে একটি প্রভাবশালী চক্র। এছাড়া তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সব সময় হয়রানী করছে এলাকার নিরীহ লিজা বেগমের পরিবারকে। জানাযায়, এলাকার সুহাহিব মিয়া, জুবাহের মিয়া, সাকিল মিয়া, বাচ্ছু মিয়া গংদের সাথে লিজা বেগম(২৫) এর পরিবারের রাস্তা নিয়ে বিরোধ চলছে। উক্ত বিষয়টিকে কেন্দ্র করে লিজা বেগমের পরিবারের লোকজনকে প্রানে মারার চেষ্টা করে সুহাহিব মিয়া গংদের লোকজন। আবার তাদের গরুর খড়ে নিজেরা আগুন ধরিয়ে লিজা বেগম সহ তার পরিবারকে ফাঁসাতে মিথ্যা মামলাও দিয়েছে মৌলভীবাজার মডেল থানায় বলে অভিযোগ করেন ভূক্তভোগী লিজা বেগম। মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে লিজা বেগমের অভিযোগে জানা যায়, সুয়াইব মিয়া, জুবায়ের মিয়া, সুফিয়া বেগম, সজিদ মিয়া শাকিল মিয়া,বাচ্ছু মিয়া, রুজিনা বেগম, সুলতান মিয়া এলাকার প্রভাবশালী মহল। সব সময় তুচ্ছ বিষয় নিয়ে এলাককার মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকে। গত ১০ ডিসেম্বর লিজা বেগমের উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে বিবাদ করে তাদেরে মারধোর করে। এসময় তার ঘরের মালপত্র লোটপাট ও টাকা পয়সা নিয়ে যায়। এব্যাপারে স্থানীয় চেয়ারম্যানকে অবগত করার কারনে পরদিন ১১ ডিসেম্বর আবারও তার স্বামী লোকমান মিয়াকে মারাত্নক ভাবে মেরে আহত করে। এলাকার মানুষের অভিযোগ লিজা বেগমের পরিবারের সাথে ঝগড়ার করে তাদের ঘরের সামনে এক প্রবাসীর নিজ জমিতে রোপন করা ছোট বড় আকাশি, বেলজিয়াম, সেগুন গাছ সুহাহিব গংরা কেটে ফেলেছে। তাদের অত্যাচারে এলাকার মানুষ অশান্তিতে আছেন। বর্তমানে মামলা হামলায়লিজা বেগমের পরিবার নিরাপত্তাহীনতায় আছেন।
মৌলভীবাজার সদরে দু-পক্ষের বিরোধের জেরে প্রবাসীর গাছ কর্তন
Catagory : সারা দেশ | তারিখ : ডিসেম্বর, ৩০, ২০২২, ৭:৩২ অপরাহ্ণ • ৩ বার পঠিত






