আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

ছাত্র জমিয়তের সংক্ষিপ্ত ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন

★
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের মহান স্বাধীনতায় গৌরবময় ভুমিকা পালনকারী শতবর্ষী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ‘ছাত্র জমিয়ত বাংলাদেশ’ এর সংক্ষিপ্ত ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (৩০ ডিসেম্বর) ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শেষে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। 
বইটি সংকলন করেছেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক সম্পাদিত বইটির প্রকাশক ছিলেন জমিয়তের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী। 
মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন- জমিয়তের সহ সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসিরুদ্দিন খান, সহ অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তের সেচ্ছাসেবা সম্পাদক আলহাজ্ব ইমরানুল বারী সিরাজী, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি এখলাছুর রহমান, সহ সভাপতি মাইনুদ্দীন মানিক, আহমদুল হক উমামা, যুগ্ম সাধারণ সম্পাদক, শাব্বির আহমদ,  সহ সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, রিদওয়ান মাজহারী, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, দফতর সম্পাদক ইয়াকুব কামাল, ছাত্রনেতা রফিকুল ইসলাম, মারুফ বিল্লাহ প্রমুখ।