আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কমলগঞ্জে বালু বোঝাই ট্রাকের চাপে মাছ বোঝাই ট্রাক খাদে, লক্ষাধিক টাকার মাছ বিনষ্ট

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতগামী মাছ বোঝাই একটি ট্রাক ধলাই নদের নতুন ব্রীজে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বালু বোঝাই ট্রাক চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বোঝাই গাড়িটি উল্টে গিয়ে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ বিনষ্ট হয়েছে। কমলগঞ্জ পৌর এলাকার কুমড়াকাপন এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।
মাছের রপ্তানিকারক জেবি এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী রুবেল আহমেদ জানান, আসন পৌষ্ন সংক্রান্তি উপলক্ষে সাতক্ষীরা ও যশোর থেকে ভারতে রপ্তানির উদ্দেশ্যে প্রায় পাচ লক্ষাধিক টাকার মাছ কিনে কুলাউড়ার চাতলাপুর চেকপোষ্টে যাচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকাল ৯টায় (যশোর মেট্রো- ১১-২৮৩৬) মাছ বোঝাই ট্রাকটি কমলগঞ্জ উপজেলা সদর অতিক্রম করার সময় উপজেলার নতুন ব্রীজ এলাকায় ব্রীজে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বালু বোঝাই ট্রাক চাপ দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে আমার লক্ষাধিক টাকার মাছ বিনষ্ট হয়ে যায়। গাড়িটি উল্টে যাওয়ার সময় কেউ হতাহত না হলেও দুর্ঘটনায় গাড়ির চালক সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। গাড়িটি উল্টে যেতেই উৎসুক স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়া মাছ তুলে নিয়ে যান। দুপুর ১ টার দিকে রাস্তা থেকে দুর্ঘটনা কবলিত গাড়িটিকে সরিয়ে নেয়া হয়। মাছের গাড়িটি দুর্ঘটনার ফলে সড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর ফ্রিজিং গাড়ির মাধ্যমে বাকি মাছ গুলো রপ্তানি করা হয়েছে।