দীপ্ত নিউজ ঃ

মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়ন এলাকার মনুমুখ বাজারের মনু নদীর পূর্ব পাড়ের ১ শ বছরের ঐতিহ্যবাহী ‘মাছের মেলা’ প্রতি বছর ১৪ জানুয়ারি পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয়। কোনো কারণে এ মাছের মেলার বড় একটা অংশ ভেঙ্গে একি উপজেলার শেরপুর চলে আসে। বেশ কয়েক বছর যাবৎ শেরপুর এবং মনুমুখ মাছের মেলা চলছে একি তারিখে। মোটামুটি ভাবে মাছের মেলা চলে মনুমুখ। আর শেরপুর নানা আয়োজনে দেশের প্রায় জেলা থেকে মানুষ আসেন। কিন্তু বিগত দিনে আইনশৃঙ্খলা ও সামাজিকতার বাহিরে আয়োজন করার কারণে।,অনৈতিক কর্মকান্ড বন্ধ করে দেন পুলিশ সুপার ও জেলা প্রশাসন মৌলভীবাজার। এর পর করোনাভাইরাস থাকার কারণে মাছের মেলাটি বন্ধছিলো এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) থেকে বসতে শুরু করেছে ঐতিহ্যবাহী এই মেলা।
এরইমধ্যে মাছের আড়ৎদাররা মাছ নিয়ে এসেছেন। মজুত করে রাখা হয়েছে ছোট-বড় নানা জাতের মাছ। আছে বাঘাইড়, বোয়াল, আইড়, চিতল, কাতলা, রুই ইত্যাদি। আগামীকাল থেকে মেলায় ভিড় বাড়বে।মৌলভীবাজারের হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর ও মনু, ধলই, কুশিয়ারা নদীসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন হাওরের মাছের উপর নির্ভর করে প্রতিবছরই বসে এ মেলা। মৎসজীবিরা এই মেলায় মাছ বিক্রির জন্য ৫ থেকে ৬ মাস আগে থেকেই বড় বড় মাছ সংগ্রহ করে থাকেন। এই মাছগুলো বিশেষ ব্যবস্থায় পানিতেই বাঁচিয়ে তাজা রাখা হয়।







