আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

বাউল শাহ আব্দুল করিমের লেখা গান আজও আমাদের লড়াই সংগ্রামকে অনুপ্রেরণা যোগায়

দ্রোহকালে বাউল করিম” এর আলোচনায় বক্তারা
বাউল শাহ আব্দুল করিমের লেখা গান আজও আমাদের লড়াই সংগ্রামকে অনুপ্রেরণা যোগায়
এমদাদুর রহমান চৌধুরী জিয়া ‘:

দ্রোহকালে বাউল করিম” আলোচনায় আলোচকরা বলেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিম শোষনমুক্ত অসাম্প্রদায়িক চেতনায় মানবমুক্তির জন্য গান লিখেছেন। তিনি যেমন গ্রামীন মানুষের জীবন সংগ্রাম তুলে ধরেছেন গানে তেমনি সমাজেে কুসংস্কার, সাম্প্রদায়িকতা, শোষণের বিরুদ্ধে গান রচনা করেছেন। যা আজও আমাদের লড়াই সংগ্রামের অনুপ্রেরণা যোগায়।

সিলেট জেলার উদ্যোগে বাউল সাধক শাহ আব্দুল করিমের ১৫তম প্রয়াণ দিবস স্মরণে “দ্রোহকালে বাউল করিম” এর আয়োজন করা হয়। এতে উপরোক্ত কথাগুলো বলেন বক্তারা

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চারণ সিলেট জেলার আহবায়ক নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে ও সদস্য মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কাশেম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাসদ জেলা আহবায়ক আবু জাফর, উদীচী জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, বাসদ জেলা সদস্য সচিব ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ জেলা আহবায়ক প্রণব জ্যোতি পাল।

আলোচকরা বলেন, বাউল সাধক আব্দুল করিমের জীবনদশায় মৌলবাদিদের দ্বারা নিগৃহীত হয়েছেন
কিন্তু তিনি গান লেখা বন্ধ করেননি। তিনি মানুষের মুক্তির কথা, সমাজের অসংগতির কথা তুলে ধরেছেন মৃত্যুর আগ পর্যন্ত।

আলোচকরা আরো বলেন, বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষে ৫ আগষ্ট ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভূথানের মাধ্যমে ১৫ বছরের স্বৈরশাসকের পতন হয়েছে।
কিন্তু এখনো সকল ক্ষেত্রে যে বৈষম্য তা দূর করতে, বিজ্ঞানভিত্তিক শোষণমুক্ত, অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চা জরুরি। চারণ সাংস্কৃতিক কেন্দ্র সকল প্রগতিশীল চিন্তার মানুষদের যুক্ত করে সেই লড়াই জারি রাখতে চায়। এই ক্ষেত্রে বাউল আব্দুল করিম হলেন অনুপ্রেরণা।

আলোচনা সভা শেষে প্রথমে চারণের শিল্পীবৃন্দ বাউল সাধক আব্দুল করিমের গান পরিবেশন করেন। পরবর্তীতে বাউল সূর্যলালসহ অতিথি শিল্পীরা বাউল করিমের গান পরিবেশন করেন।dh