আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন– উপ মহাপরিচালক

 (নওগাঁ) প্রতিনিধি :বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ০৯ অক্টোবর (বুধবার) রাতে নওগাঁ জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নওগাঁ জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং পূজা মন্ডপের কমিটি, সেচ্ছাসেবক ও আনসার ভিডিপি সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ নাজমুল আসফাক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বৃন্দ। পরিদর্শন শেষে রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালক বলেন,শারদীয় দূর্গা পূজা যেন ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ ও সুন্দর ভাবে উদযাপিত হয় সেজন্য সরকারের নির্দেশনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করছে।  পূজা ০৯ অক্টোবর (বুধবার) থেকে শুরু হলেও বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা ০৬ অক্টোবর থেকেই পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করতেছে। আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্য তিনি বলেন পূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে তাদের অনুষ্ঠান সফল ও সুন্দর করতে হবে এবং ডিউটিতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশনা প্রদান করেন।