আজ-  ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২রা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» TIB Demands Immediate, Unbiased Investigation «» শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ «» জুড়ীতে ইয়াবাসহ নারী গ্রেফতার, পলাতক স্বামীকে খুঁজছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। «» বগুড়া আদমদীঘিতে  জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত  «» বগুড়া আদমদীঘিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা «» ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আরডিএ, বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত «» সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন «» কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু «» কমলগঞ্জে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার; অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ

সিলেটে   কমিউনিটি   ডায়ালগ  অনুষ্ঠিত

 

হাবিবা  আক্তার ,( দক্ষিণ সুরমা)  সিলেট :

সিলেটে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় দক্ষিণ সুরমা উপজেলায় কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

 ০৬ নভেম্বর বুধবার উপজেলার হযরত শাহ তৈয়ব (র.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তাগণ বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিউনিটি ডায়লগে বক্তব্য প্রদান করেন উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লুৎফুর রহমান ও হযরত শাহ তৈয়ব (র.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী পাল।  

সভাপতির বক্তব্যে উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। নিজের সন্তানদেরকে বখাটেদের হাত থেকে রক্ষা করার কৌশল বলে দিন এবং তাকে  সাহস যোগান উল্লেখ করে তিনি আরো বলেন, তবেই আপনার সন্তানক এধরনের শারীরিক ও মানসিক নির্যাতন থেকে নিজেকে রক্ষা করে সামনে এগিয়ে যাবে। এছাড়া বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন।  

বাল্যবিবাহের অবসান এবং শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা রোধের লক্ষ্য আয়োজিত কমিউনিটি ডায়লগে উপস্থিত অংশগ্রহণকারীবৃন্দ  এবিষয়ে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন ৷

জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় এ আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।