আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়া প্রতিনিধি

: দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা সংবাদদাতা ও জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার দুপুরে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  এতে মানববন্ধন কর্মসূচিতে বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম হাওলাদারের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজু। এছাড়াও বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,সাংবাদিক ওয়াসিম রেজা,নব কুমার সূর্য্য,এমদাদুল হক(রনি),ববিন রহমান,এসএম দৌলত। নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানসেন আলী মন্টু। সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহিদুর রহমান মিলন, শাহজাহানপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শিপলু রহমান। শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। সাংবাদিক শাহিন আলম, সাদিকুর রহমান,আরিফ, হাফসা পারভিন, মোরশেদুল ইসলাম রবি, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, সাজু মিয়া,শেখর চন্দ্র টুটুল,মিজানুর রহমান,বাকী বিল্লাহ, উৎপল কুমার মোহন্ত, রুহুল আমিন,সোহাগ আলী, হেদায়েতুল ইসলাম লিটন, আবু হাসান হাবীবসহ বগুড়া জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক ও  অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা। মানববন্ধন থেকে বক্তারা বলেন, যে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর সন্ত্রাসী হামলা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম চর্চায় বড় বাঁধা। পাশাপাশি অনতিবিলম্বে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়। উল্লেখ্য গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার ওপর নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশন এলাকায় বর্বর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে,পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।