আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জের আলীনগর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা রাজু গ্রেপ্তার


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ রাজুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ মে) কমলগঞ্জ পৌর এলাকার পানিশালা গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।
পুলিশ জানায়, তিনি নিজ বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানা পুলিশের একটি চৌকস  অভিযানিক দল বাড়িতে তল্লাশী চালিয়ে তাকে গ্রেফতার করেছে। এ নিয়ে কমলগঞ্জ উপজেলার আওয়ামীলীগ সমর্থিত বর্তমান ৫ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে জনপ্রতিনিধিসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের অনেকেই বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।