আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

পুলিশের বিশেষ সতর্কবার্তা: ভুয়া নম্বর থেকে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার:

সিলেট ডিআইজি রেঞ্জের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিশেষ সতর্কবার্তায় সর্বসাধারণকে প্রতারণার ফাঁদ থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।

বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সরকারি মোবাইল নম্বরগুলোর প্রথম ছয়টি ডিজিট ০১৩২০০, ০১৩২০১ এবং ০১৩২০২। অর্থাৎ, পুলিশের সরকারি মোবাইল নম্বর ০১৩২০-০০০০০০ হতে ০১৩২০-২৯৯৯৯৯ পর্যন্ত সীমাবদ্ধ।

এছাড়া ০১৩২০৩, ০১৩২০৪, ০১৩২০৫, ০১৩২০৬, ০১৩২০৭, ০১৩২০৮ এবং ০১৩২০৯ দিয়ে শুরু হওয়া নম্বরগুলো পুলিশের নয়। এই নম্বরগুলো সাধারণ নাগরিকদের ব্যবহৃত হয়ে থাকে।

সাম্প্রতিক সময়ে কিছু প্রতারকচক্র এসব নম্বর ব্যবহার করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে চলেছে। তারা ফোন করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা চালায়।

এই কারণে পুলিশ বিভাগ ডিআইজি সিলেট রেঞ্জ থেকে সকল নাগরিককে এমন ভুয়া নম্বর থেকে সাবধান থাকার অনুরোধ জানানো হয়েছে।