আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রমিক মজলিস সিলেট জেলা ও মহানগর শাখা গঠন

সালেহ আহমদ (স’লিপক):

শ্রমিক মজলিস সিলেট জেলা ও মহানগর শাখা ২০২৫-২৬ সেশনের কমিটি কবি মতিউল ইসলাম মতিনকে সিলেট জেলা সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মুহাম্মদ আব্দুর রহিমকে মহানগর শাখার সভাপতি ও সহুল আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দু’টি কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৮ মে) বিকেল ৩টায় সিলেট নগরীর হাওয়াপাড়াস্থ একটি অডিটরিয়ামে শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার বিদায়ী সভাপতি মো. আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম।

সিলেট মহানগর শ্রমিক মজলিসের বিদায়ী সভাপতি মাওলানা সেলিম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন, যুব মজলিস জেলা সমাজ কল্যাণ সম্পাদক কে.এম রায়হান।

অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে কবি মতিউল ইসলাম মতিনকে সিলেট জেলা সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মুহাম্মদ আব্দুর রহিমকে মহানগর শাখার সভাপতি ও সহুল আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে শ্রমিক মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, সিলেট মহানগরের সাবেক সভাপতি মাওলানা সেলিম আহমদ, মো. আবুল কাশেম, জসিম উদ্দিন, সাহেদ আহমদ, আব্দুল কুদ্দুস, ডা. এনামুল হক, আলিম উদ্দিন, সালেহ আহমদ রাজু, রুহুল আমিন শিকদার, রায়হান আহমদ প্রমুখ বক্তব্য রাখেন