আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

রাজনগর ও কুলাউড়ার দুই ওসি প্রত্যাহার

মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফসার এবং রাজনগর থানার ওসি মো. মোর্শেদুল হাসান খানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৭ মে) পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ১২ মে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে পুলিশ সদর দফতরে কুলাউড়া ও রাজনগর থানার ওসিদের অন্যত্র বদলির অনুমতির জন্য একটি পত্র পাঠানো হয়। ওই পত্রের ভিত্তিতে তাদের প্রত্যাহার করে বদলির অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি সিলেট রেঞ্জের ডিআইজি, মৌলভীবাজারের পুলিশ সুপার এবং আইজিপির স্টাফ অফিসারকে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফসারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছিল। তবে অজ্ঞাত কারণে তিনি এখনও কুলাউড়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।