আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

খেলাফত মজলিস লালাবাজার ইউনিয়ন শাখার দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

কেন্দ্র ঘোষিত দাওয়াত ও গণ সংযোগ মাস উপলক্ষে গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন শাখার দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বাদ মাগরিব লালাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন সভাপতি মুফতি আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, সিলেট-০৩ আসনের মাটি ও মানুষের আপনজন জননেতা আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন।

মজলিস লালাবাজার ইউনিয়ন সেক্রেটারি খালেদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক ডাঃ মাওলানা আব্দুল ওয়াহাব, গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়ন সভাপতি মুফতি আলীমুদ্দীন।

এসময় খেলাফত মজলিস লালাবাজার ইউনিয়ন ও ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন