আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার (৩১ মে) বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজিপ) মোর্শেদা খানম, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. নাজমুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, দি এশিয়ান এইজ প্রতিনিধি মো. মোনায়েম খান, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, দৈনিক কালবেলা প্রতিনিধি রাজু দত্ত, দৈনিক মাতৃভূমি প্রতিনিধি আব্দুস সালাম, শামীম তালুকদার প্রমুখ।
বক্তারা কমলকুঁড়ি পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, পত্রিকাটি ১৪ বছর ধরে এ অঞ্চলের সমস্যা, সম্ভাবনা, ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও নানা সাময়িক ঘটনা তুলে ধরে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। আগামীদিনগুলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা করেন। পরে ১৫ বছর পদার্পণের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।