আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে পশুর হাটের নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মুফিদুল ইসলাম মুফিদ,জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটের নিরাপত্তা সংক্রান্তে মৌলভীবাজার জেলার ইজারাদারদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (০১ জুন) সকালে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা আয়োজিত হয়। 

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার  এম,কে,এইচ,জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবা। 

মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার সদরসহ সকল উপজেলার পশুরহাটের ইজারাদার এবং সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। 

তারা পশুর হাটের নিরাপত্তা, হাট কেন্দ্রিক যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা এবং অননুমোদিত পশুর হাট সংক্রান্ত বিষয়ে পুলিশ সুপার বরাবর তাদের বক্তব্য তুলে ধরেন। 

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ইজারাদারদের উদ্দেশ্যে বলেন, ‘কোন অবস্থাতেই রাস্তা ব্লক করে পশুর হাট বা হাটের আসেপাশে অস্থায়ী দোকানপাট বসানো যাবে না। পশুর হাটে জাল টাকা, চোরাই গরু, অজ্ঞান বা মলম পার্টির কোন ঘটনা ঘটলে তাৎক্ষনিক পুলিশের সাথে যোগাযোগ করবেন।’ 

তিনি আরও বলেন, ‘কোরবানির হাটে কোন রাজনৈতিক দলের নেতা বা অন্য কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

পুলিশ সুপার হাটগুলোতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য প্রয়োজনীয় মোবাইল নম্বর ব্যানার বা ফেস্টুনে প্রদর্শনের ব্যবস্থা করার আহবান জানান। 

তিনি পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত আলো এবং সিসি ক্যামেরা স্থাপনের বিষয় গুরুত্ব আরোপ করেন। এছাড়া ইজারাদারদের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগের প্রতিও তিনি গুরুত্ব আরোপ করেন। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  নোবেল চাকমা, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল)  আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)  শাকিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।