আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জের লাউয়াছড়ায় বনে ট্রেনে নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু



কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি ট্রেনের নিচে কাটা পড়ে শাহিন মিয়া (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ ঘটনা ঘটে। নিহত শাহিন মিয়া কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানী গ্রামের বাজিদ মিয়ার ছেলে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া উদ্যান অতিক্রম করার সময় হঠাৎ ওই ব্যক্তি রেললাইনের উপর চলে আসেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ডান পা ও বুকের এক অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বনবিভাগ ও পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজি বিষয়টি নিশ্চিত করেছে বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে তাকে উদ্ধার কওে হাসপাতালে প্রেরণ করা হয়। তবে কিভাবে তিনি রেল লাইনে চলে আসেন, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।