আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী পাপিয়া গ্রেপ্তার

বগুড়ায় একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী পাপিয়া গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি:   বগুড়া শাজাহানপুরে অভিযান চালিয়ে পাপিয়া (৫০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত আটটার দিকে শাজাহানপুর থানার উপপরিদর্শক (নিঃ) গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া কলেজপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায় অভিযান চালানোর সময় পাপিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের তোষকের নিচ থেকে ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শাজাহানপুর থানা পুলিশ আরও জানায় গ্রেফতারকৃত পাপিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। থান পুলিশ সূত্রে জানা গেছে পাপিয়ার বিরুদ্ধে অতীতেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।