আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত তীব্র গরমে নদীতে গোসল করছে শিশু-কিশোররা

(নওগাঁ) প্রতিনিধি :  নওগাঁয় বয়ে চলা তীব্র তাপদাহে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড রোদ আর অসহনীয় গরমে হাঁসফাঁস করছে মানুষ। শুক্রবার (১৩ জুন) দুপুরে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এমন ভয়াবহ অবস্থায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া শ্রেণির মানুষ। সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে পড়ছে সড়কঘাট। তবে জীবিকার তাগিদে রোদ-গরমকে উপেক্ষা করে অনেকেই কাজ করতে বাধ্য হচ্ছেন। কেউ ছাতা মাথায়, কেউ গামছা দিয়ে মুখ ঢেকে রাস্তায় বের হচ্ছেন। রিকশা-ভ্যানচালকরা একরকম বাধ্য হয়েই অস্থির তাপে রাস্তায় ঘাম ঝরাচ্ছেন। জেলার নওহাটা এলাকার কৃষক আমজাদ আলী জানান, এই গরমে মাঠে কাজ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সকাল ১০টার পরই রোদের তেজ সহ্য করা যায় না। গত কয়েকদিন ধরে অবস্থা আরও খারাপ। মান্দার পরানপুর গ্রামের কৃষক রিয়াজ উদ্দিন সরদার, মাজেদ ও রইচ উদ্দিন জানান, গরমে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। কেউ কেউ দিনে দুই থেকে তিনবার পর্যন্ত গোসল করছেন। কেউ কেউ আশপাশের নদীতে নেমে শরীর ঠাণ্ডা করছেন। শুধু মানুষ নয় প্রখর রোদের দাপটে ব্যাকুল হয়ে পড়েছে প্রাণিকুলও। পর্যাপ্ত ছায়া ও পানি না পেয়ে গবাদিপশুরাও দুর্ভোগে পড়েছে বলে জানিয়েছেন অনেক কৃষক। নওগাঁ সদর হাসপাতালের পরিচালক ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান এই তাপপ্রবাহে নানা বয়সীদের মধ্যে জ্বর, ঠান্ডা, কাশি ও ডায়রিয়ার উপসর্গ দেখা যাচ্ছে। বিশেষ করে শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে। প্রয়োজন অনুযায়ী একাধিকবার গোসল, বিশুদ্ধ পানি ও তরলজাতীয় খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিচ্ছি। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলমান এই গরম আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। নিরবচ্ছিন্ন রোদ ও দীর্ঘদিন ধরে বৃষ্টিহীনতার কারণে নওগাঁসহ আশপাশের এলাকার তাপমাত্রা ক্রমেই বাড়ছে।##