আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির পরিচালনা পর্ষদের নতুন কমিটি

নিজস্ব সংবাদ

জেলার প্রাচীনতম ও অন্যতম জ্ঞান সংস্কৃতিচর্চার কেন্দ্র, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে।

শনিবার ( ২১ জুন) সন্ধ্যায় লাইব্রেরির নিজস্ব মিলনায়তন সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই পর্ষদ নির্বাচন সম্পন্ন হয়।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদ:

সভাপতি (পদাধিকার বলে): জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, সহসভাপতি: জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামিমা খন্দকার,সহ-সভাপতি: ইঞ্জিনিয়ার মোঃ মোয়াজ্জেম হোসেন,সাধারণ সম্পাদক: শাহ আব্দুল অদুদ,সহ-সাধারণ সম্পাদক: সৈয়দ হুমায়েদ আলী শাহীন,সহ-সাধারণ সম্পাদক: এহসানা চৌধুরী চায়না, কোষাধ্যক্ষ: জাহেদ আহমেদ চৌধুরী

কার্যনির্বাহী সদস্যবৃন্দ: – প্রফেসর মোঃ সেলিম,সৈয়দ রুহুল আমীন,এড.আবু তাহের,আনোয়ার হোসেন দুলাল,জাকির হোসেন উজ্জ্বল, বিশ্বজিৎ লাল দত্ত (বিজিত), মুহিদুর রহমান,সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান রাহেল।

এই নবগঠিত কমিটি আগামী তিনবছর পাবলিক লাইব্রেরির সার্বিক কার্যক্রম পরিচালনা ও উন্নয়নের দায়িত্বে থাকবেন।

১৯৫৬ সালে প্রতিষ্ঠিত মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি কেবল একটি পাঠাগার নয়—এটি এ জেলার জ্ঞান, সংস্কৃতি ও সৃজনশীল চেতনার প্রতীক। জন্মলগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে স্থানীয় ও জাতীয় পর্যায়ের লেখক, কবি, গবেষক, সাংবাদিক ও পাঠকদের মিলনকেন্দ্র।

এই লাইব্রেরির বইয়ের সোদাগন্ধ ও নীরব পাঠকক্ষে বহু প্রতিভার জন্ম হয়েছে, যারা পরবর্তীতে জাতীয় সাহিত্য-সংস্কৃতির ভুবনে রেখেছেন উজ্জ্বল স্বাক্ষর। সৈয়দ মুজতবা আলীর নামাঙ্কিত মিলনায়তন, লাইব্রেরির সংগ্রহে থাকা দুর্লভ পুস্তকসমূহ, এবং জ্ঞানচর্চার জন্য অনুকূল পরিবেশ সব মিলিয়ে এটি মৌলভীবাজারবাসীর গৌরবের এক অনন্য প্রতিষ্ঠান।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই প্রতিষ্ঠানের মর্যাদা আরও সুসংহত করতে তারা সক্রিয় থাকবেন। পাঠাগারের বইয়ের সংগ্রহ বৃদ্ধি, পাঠকদের অংশগ্রহণ বাড়ানো, সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিত করা এবং তরুণ প্রজন্মকে বইমুখী করাই হবে তাদের প্রধান অগ্রাধিকার।

মৌলভীবাজারবাসীর প্রত্যাশা, নতুন এই কমিটির নেতৃত্বে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান আবারও জ্ঞান ও মননের বাতিঘর হয়ে উঠবে।