আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ আড়াই টন মসলা উদ্ধার: ৫ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি:  বগুড়ার রাজাবাজারে যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীর স্টোরের গুদাম থেকে মেয়াদোত্তীর্ণ প্রায় তিন টন মসলা উদ্ধার করা হয়েছে। সেই সাথে ওই স্টোরের ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

২৩ জুন(সোমবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের রাজাবাজারের জাহাঙ্গীর স্টোরে

এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ওই স্টোরের বিভিন্ন গুদাম থেকে দারচিনি, জিরা, সাদা,এলাচ, কালো এলাচ,তকমা ও কিসমিসসহ বিভিন্ন ধরনের ২ হাজার ৬০০ কেজি মসলা জব্দ করা হয়। এসব মসলার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে জাহাঙ্গীর স্টোরের কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুয়ায়ী এ জরিমানা আরোপ করা হয়। অভিযানটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।তাঁর সঙ্গে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট ফাহাদ। ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানের সময় উদ্ধারকৃত মসলাগুলো দীর্ঘদিন ধরে গুদামে মেয়াদোত্তীর্ণ অবস্থায় রাখা ছিল।এগুলো জনস্বাস্থ্যের জন মারাত্মক ঝুঁকিপূর্ণ।তাই এগুলো জনসম্মুখে ধবংস করা হবে।