আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আপন দুই ভাইয়ের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, উপজেলার ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের (টিটিগাড়ী) শহরকুড়ি গ্রামের আলহাজ্ব আব্দুল জলিল হোসেনের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৬০), এবং তার ভাই মোঃ ইদ্রিস আলী (৫৫)। সোমবার (১৪ই জুলাই)  বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া-নাটোর  মহাসড়কের শহড়কুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ সার্জেন্ট মো, মাসুদুর ফাহিম। প্রাপ্ততথ্যে জানা গেছে, প্রয়োজনীয় কাজ শেষে নন্দীগ্রাম থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আপন দুই ভাই। এমতাবস্থায়, রাজশাহী গামী যাত্রীবাহী বিআরটিসি বাস পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমরে মুচরে যায় এবং ঘটনাস্থলেই আপন দুই ভাইয়ের মৃত্যু হয়। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ সার্জেন্ট মো: মাসুদুর ফাহিম জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জরিত ঘাতক বাস পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।