আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় চুরি যাওয়া ট্রাক ঢাকা থেকে উদ্ধার:  গ্রেপ্তার ২

( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট থেকে চুরি হওয়া ট্রাক ঢাকার কলাবাগান এলাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। সেই সাথে চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) ঢাকার উত্তরা ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার ২৭ জুলাই ট্রাক উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর। গ্রেপ্তারকৃতরা হলেন ধামইরহাট উপজেলার দক্ষিন চকযদু গ্রামের আ: খালেকের ছেলে আবু ইউসুফ এবং পদর্শ্ববর্তী জয়পুরহাট জেলার কালাই উপজেলার নানাহার গ্রামের জাইরুল ইসলামের ছেলে তাইফুল। থানা সূত্রে জানা যায় গত ১৯ জুলাই ভোরে উপজেলার টিএন্ডটি মোড় থেকে অশোক লেল্যান্ড IFAD TUSKER JUNIOR, 1214il sc মডেলের একটি ট্রাক চুরি হয়। এঘটনায় ২৪জুলাই ধামইরহাট থানার মামলা হলে উদ্ধার কার্যক্রম শুরু করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান। এসআই মনিরুজ্জামান জানান গোপন সংবাদের ভিত্তিতে আমি এবং আমার সঙ্গীয় ৪জন ফোর্স নিয়ে বিভিন্ন চেষ্টা চালিয়ে ২৬ জুলাই ভোরে ঢাকার মধুমতি মডেল টাউন থেকে ট্রাকটি আটক করা হয়। এবং এর পূর্বে ঢাকার উত্তরা থেকে এক জন এবং ধানমন্ডি থেকে এক জনকে গ্রেপ্তার করা হয়। ওসি ইমাম জাফর জানান গত ১৯ তারিখে টিএন্ডটি মোড় থেকে একটি ট্রাক চুরি হয়। এঘটনায় থানায় একটি মামলা হয়। ওসি আরো জানান মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ট্রাকটি উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।