আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বিশ্ব আলোকচিত্র দিবসে বগুড়ায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশ্ব আলোকচিত্র দিবসে বগুড়ায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বর্ণাঢ্য শোভাযাত্রা

 (বগুড়া) প্রতিনিধি: বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’র (বিপিজেএ) আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আল মুমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেকুজ্জামান খান, সিনিয়র ফটো সাংবাদিক আব্দুস সালাম ও এসএম সিরাজ। এসময় উপস্থিত ছিলেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তোফাজ্জাল হোসেন, চ্যানল আই বগুড়া প্রতিনিধি রউফ জালাল, সাংবাদিক জাফর আহমেদ মিলন, সাইফুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, সাবু ইসলাম, ফিরোজ পশারী রানা, আল-আমিন, কামরুল হাসান কমল, রায়হান আহমেদ রানা, ফেরদৌসুর রহমান, গোলজার হোসেন মিঠু, রাশেদ রহমান, বারী মামুন, সানাউল হক শুভ, মির্জা আহসান হাবিব দুলাল, শাহাতদ হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ছবির মাধ্যমে যেকোন বিষয় সহজেই তুলে ধরা যায়। ক্যামেরার ছবি ফুটিয়ে তোলে অনেক না বলা গল্পকে। একটি ছবি বুঝিয়ে দেয় হাজার শব্দকে। ফটোগ্রাফি হল এমন একটি বড় উদ্ভাবন যা গোটা বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। 

তারা আরও বলেন, জুলাই গণআন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে ফটো সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করেছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে ফটো সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি। দেশ ও সমাজের চিত্র একটি ছবিতেই ফুটিয়ে তোলেন ফটো সাংবাদিকরা। তারা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার ছবি তুলে উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিচ্ছেন। বগুড়াকে আরো সামনে এগিয়ে নিতে ফটো সাংবাদিকদের অগ্রণী ভুমিকা পালনের আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে সাংবাদিকসহ নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।।