আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় দুর্ধর্ষ ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সদর থানা পুলিশ দুর্ধর্ষ ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। বিষয়টি মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির। গ্রেফতার হওয়া আসামিরা হলেন— চাঁদপুর সদর থানার কল্যানপুর ইউনিয়নের দাসাদী গ্রামের মৃত সিরাজ তালুকদারের ছেলে মো. সোহেল তালুকদার (৪৫)। বর্তমানে তিনি সাভারের বড়ইতলা জাহাঙ্গীরনগর কলোনীতে বসবাস করছিলেন।

অপরজন বাগেরহাট জেলার মোল্লারহাট থানার উদয়পুর ইউনিয়নের গাড়ফা (সিকদার বাড়ি) গ্রামের আমিনুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৩৬)।

ওসি জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গত ২৯ জুলাই ভোরে শহরের সিলকীবান্ধাস্থ আজাদ কার্গো পরিবহন সার্ভিস অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ৭–৮ জন মুখোশধারী ডাকাত ওই অফিসে ঢুকে তিন নাইটগার্ডকে বেঁধে ফেলে। পরে তারা অফিসের ক্যাশ ড্রয়ার ভেঙে প্রায় ১৮ লাখ টাকা ও একটি ১২ হাজার টাকার হাতঘড়ি লুট করে নিয়ে যায়।